বৃহস্পতিবার হবে জাপান-বাংলাদেশ আইসিটি ও সাইবার নিরাপত্তা সমঝোতা চুক্তি

২৫ এপ্রিল, ২০২৩ ১০:০৩  

এক পক্ষের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী পলক

ত্রিদেশীয় সফরে প্রায় ১৫ দিনের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়েছেন তথ্য ও যোযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জাপান সফর দিয়ে মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই সফর যুক্তরাষ্ট্র হয়ে ৮মে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে উড়াল দেয়ার মধ্য দিয়ে শেষ হবে।

উড়াল দেয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিমানের একটি চার্টাড বিমানে সফরের উৎসবমুখর সেলিফি পোস্ট করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। ছবিতে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, বিনিয়োগ ও বেসরকারি উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানী প্রতি মন্ত্রী নসরুল হামিদ বিপু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ওই ছবিতে সফরের সফাল্য কামনা করে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা। পোস্ট দেয়ার আধাঘণ্টার মধ্যেই সেটিতে ভালোবাসারর ইমোজি পাঠান ৫ হাজারের বেশি শুভানুধ্যায়ী। কামনা করেছেন নিরাপদ অবতরণের।

সূত্রবলছে, ত্রিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের এই সফরে শুরুতেই জাপানের সঙ্গে আইসিটি ও সাইবার নিরাপত্তা নিয়ে করা হবে একটি চুক্তি। ওই চুক্তির মাধ্যমে স্মার্ট প্রযুক্তি রপ্ত করা, প্রযুক্তি দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও রপ্তানি এবং সাইবার আকাশে দুই দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সফর সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই প্রতিনিধি দলটি আগামী ২৬ এপ্রিল দুপুরে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন বিকালে জাপানের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ফুমিও কিশিডার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

জাপান সফর শেষে ২৯ এপ্রিল বিকেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক এবং  ১ মে ওয়াশিংটন ডিসি-তে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা। বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রযুক্তিগত উন্নয়নের চিত্র তুলে ধরতে পারেন আইসিটি প্রতিমন্ত্রী।  আলোচনায় অংশ নিতে পারেন পরের দিনের ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ বৈঠকেও।  আর যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ৭০ বছর পর অনুষ্ঠিতব্য তৃতীয় চার্লস এবং তার পত্নী ক্যামিলার আসন্ন রাজ্যাভিষেক অনুষ্ঠানেও যোগ দেবেন না তিনি। ৮ মে ব্রেভারি হিলস হোটেল থেকে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ১০ মে দেশে ফেরার কথা রয়েছে আইসিটি প্রতিমন্ত্রীর জুনাইদ আহমেদ পলকের। অর্থাৎ ত্রিদেশীয় সফর হলেও প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে দুইটি দেশ সফর করছেন তিনি।